দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার

গত ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

আজ রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন ধরে ভোটার তালিকা হালনাগাদ করেছে ইসি। সে হিসেবে গত ৩১ জুলাই পর্যন্ত ভোটার নিবন্ধন হওয়ার সুযোগ রাখা হয়। বিষয়টির দিকে ইঙ্গিত করে আখতার আহমেদ বলেন, ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫। স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পরিবর্তন হলে, কমিশন অন্য কোন সিদ্ধান্ত নিলে, সেটা সম্পূরক তালিকা হিসেবে আসবে।

আরও পড়ুন:  রমনা বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছরের কারাদণ্ড

এর আগে মে মাসে ভোটার তালিকা হালনাগাদ করে ইসি। সে সময় ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতরা স্থানীয় সরকার নির্বাচনের ভোটার হতে পারার বিষয়টি উল্লেখ করে ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচারণ বিধিমালাগুলো (সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। নথিটা প্রক্রিয়াজাত আছে, এটা শেষ হলে সেটাও পাঠিয়ে দেব।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু কথা উল্লেখ করে আখতার আহমেদ বলেন, বিএনপির প্রতিনিধিদল এসে আজকে দুটি মনোনয়ন ফরম নিয়ে গেছেন। এখন পর্যন্ত আর কোনো দল আমাদের কাছ থেকে মনোনয়ন ফরম নেন নাই।

আরও পড়ুন:  ডিসেম্বরে নির্বাচনি তফসিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =