ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আওতায় বাংলাদেশসহ অর্ধশত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসার জন্য সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। শুক্রবার (৩১ জুলাই) অনলাইনে প্রকাশিত ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়ম বি-১ (ব্যবসায়িক) এবং বি-২ (পর্যটন) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজনে নির্ধারিত অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের ভিসা ইস্যুর শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন। এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তার বিবেচনার ওপর নির্ভর করবে।
নতুন নিয়মটি ৩ আগস্ট ফেডারেল রেজিস্টারে প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে। কর্মসূচির আওতাভুক্ত ৫০টি দেশের তালিকায় ৩০টিই আফ্রিকার দেশ।
তালিকায় যেসব দেশের নাম আছে-
১. আলজেরিয়া
২. অ্যাঙ্গোলা
৩. অ্যান্টিগুয়া ও বারবুডা
৪. বাংলাদেশ
৫. বেনিন
৬. ভুটান
৭. বতসোয়ানা
৮. বুরুন্ডি
৯. কাবো ভার্দে
১০. কম্বোডিয়া
১১. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
১২. কোট দিভোয়ার
১৩. কিউবা
১৪. জিবুতি
১৫. ডমিনিকা
১৬. ইথিওপিয়া
১৭. ফিজি
১৮. গ্যাবন
১৯. গাম্বিয়া
২০. জর্জিয়া
২১. গ্রেনাডা
২২. গিনি
২৩. গিনি-বিসাউ
২৪. কিরগিজ প্রজাতন্ত্র
২৫. লেসোথো
২৬. মালাউই
২৭. মৌরিতানিয়া
২৮. মরিশাস
২৯. মঙ্গোলিয়া
৩০. মোজাম্বিক
৩১. নামিবিয়া
৩২. নেপাল
৩৩. নিকারাগুয়া
৩৪. নাইজেরিয়া
৩৫. পাপুয়া নিউগিনি
৩৬. সাও তোমে ও প্রিন্সিপে
৩৭. সেনেগাল
৩৮. সেশেলস
৩৯. তাজিকিস্তান
৪০. তানজানিয়া
৪১. টোগো
৪২. টোঙ্গা
৪৩. তিউনিসিয়া
৪৪. তুর্কমেনিস্তান
৪৫. টুভালু
৪৬. উগান্ডা
৪৭. ভানুয়াতু
৪৮. ভেনেজুয়েলা
৪৯. জাম্বিয়া
৫০. জিম্বাবুয়ে







