তিন দিনের জন্য বাংলাদেশ এসে ঢাকা ও কক্সবাজার সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ঢাকায় পৌঁছে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।
আজ শুক্রবার সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীও যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।মার্কিন দূতাবাসের এক কূটনৈতিক সূত্র সংবাদ সংস্থা ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, ‌‌‘সকালে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আমি শুধু এটুকু বলতে পারি যে এটি একটি ভালো বৈঠক ছিল।’অবশ্য বৈঠকে মার্কিন বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের ঠিক কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।এ দিকে আজ শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। কাল শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে।

আরও পড়ুন:  ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর। বৈঠকের পর এক্স-এর এক পোস্টে তিনি বলেন, ‘আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করতে পারা এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করাটা ছিল দারুণ। অনেক ইতিবাচক অগ্রগতি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *