মসজিদুল হারামে অত্যাধুনিক প্রযুক্তি চালু, যেসব সুবিধা পাবেন মুসল্লিরা

সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে অর্থাৎ মসজিদ আল-হারামে ইবাদতকারী ও হজ-ওমরাহ পালনকারীদের জন্য নতুন একটি ডিজিটাল সেবা চালু করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এ ডিজিটাল সেবার মাধ্যমে ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক ও তাৎক্ষণিক হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

পাশাপাশি ভিড় এড়াতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে। ইবাদত পালনকারীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করার লক্ষ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে।এ ছাড়া কিউআর কোডের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটি গ্র্যান্ড মসজিদ এলাকায় চলাচল আরো সহজ করতে নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহ করবে।

আরও পড়ুন:  ভ্রমণ না করার পরামর্শ, যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ
ফলে তীর্থযাত্রীরা আরো স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে তাওয়াফ ও সায়ী সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণও আরো কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *