আর্জেন্টিনা-স্পেনের অনুশীলনে বজ্রঝড়

২০২৬ ফুটবল বিশ্বকাপের ইতি ঘটতে আর বেশি সময় নেই। আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চে নামার আগে দুই দলই শেষবারের মতো নিজেদের ঝালিয় নিচ্ছে। তবে বাদ সাধল নিউজার্সির আবহাওয়া। বজ্রঝড়ের কারণে অনুশীলন বাতিল করতে বাধ্য হলো স্পেন ফুটবল দল।

ফাইনালের আগে আর্জেন্টিনা-স্পেন দলের নিউজার্সির মেলানি লেন ট্রেনিং গ্রাউন্ডের মাঠে অনুশীলন করার কথা ছিল। স্পেনের অনুশীলন স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হওয়ার কথা ছিল এবং নির্ধারিত সময়েই দলের বাস অনুশীলন কেন্দ্রে পৌঁছেও গিয়েছিল। তবে ফিফার এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, বজ্রপাত বন্ধ থাকার পর অন্তত ৩০ মিনিট অতিবাহিত না হলে অনুশীলন শুরু করা যাবে না। পর্যাপ্ত সময় না থাকায় স্পেন শেষ পর্যন্ত অনুশীলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তা নিশ্চিত করেছে।

আরও পড়ুন:  মাঠে নামার আগে বড় সুখবর পেল ব্রাজিল

স্থানীয় সময় সকাল ১১:৩০টায় নিউ ইয়র্ক রেড বুলসের হোম ভেন্যুতে আর্জেন্টিনার অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। এটা স্পেনের অনুশীলন কেন্দ্র থেকে প্রায় ৫ মাইল (৮ কিলোমিটার) দূরে অবস্থিত। কিন্তু বজ্রঝড়ের কারণে তাদের অনুশীলনও বিঘ্নিত হয়। লিওনেল স্কালোনির দল স্থানীয় সময় বেলা ১২টা ১৫ মিনিটে মাঠে নামার চেষ্টা করবে।

আবহাওয়ার পূর্বাভাসে আগে থেকেই নিউজার্সিতে বৃষ্টি হওয়ার কথা ছিল। তবে আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফাইনালের দিন থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আর্দ্রতা ৪৬ শতাংশ থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

ফাইনালের আগে নিউজার্সির আবহাওয়া নিয়ে উদ্বেগজনক খবর শোনা গেছে কদিন আগেই। কানাডার এক দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে ফাইনালের ভেন্যুর বায়ুমান অনেক খারাপ হয়ে গেছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছিলেন, ‘শুধু হাঁপানি বা হৃদ্‌রোগে আক্রান্তদের জন্য নয়, শুধু বয়স্কদের জন্যও নয়; বরং প্রত্যেকেই এর শিকার হতে পারেন। এটি অত্যন্ত গুরুতর বিষয়। আমরা এমন এক বায়ুমান স্তরে পৌঁছেছি, যা প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্য বিপজ্জনক। যদি আপনি ভেবে থাকেন যে কাজ শেষে ঘুরতে বের হবেন, তাহলে আবার ভাবুন।’

আরও পড়ুন:  বিশ্বকাপে আর্জেন্টিনার নকআউট যাত্রা কতটা সহজ?

নিউজার্সির পরিবেশ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনির এক কথায় স্পষ্ট হয়ে যাবে। নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে পেট্রোনি বলেন, ‘নিউইয়র্ক সিটির বাতাসে শ্বাস নেওয়া ১০টি সিগারেট খাওয়ার সমতুল্য।’ এই পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। যাঁরা বাইরে বের হবেন, তাঁদের মাস্ক পরতে বলা হয়েছে।’

নিউজার্সিতে আগামীকাল স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 15 =