রোববার বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে।
ঐতিহাসিক এই জয়ের পর নরওয়ের ড্রেসিং রুমে খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান যুবরাজ হাকন এবং যুবরানি মেটে-মারিয়েটের জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রা।
অভিনন্দন জানিয়েছে দলের সেরা খেলোয়াড় হালান্ডকে জড়িয়ে ধরেন এই রাজকুমারী। এমন একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, জয়ের পর ড্রেসিংরুমে তখন উৎসবের আবহ। সতীর্থদের সঙ্গে উদযাপনে ব্যস্ত শার্টলেস হালান্ড রাজকুমারীকে দেখে এগিয়ে যান এবং তাকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান। পরে দুজনকে করমর্দন করতেও দেখা যায়।
এ সময় পাশে তার ভাই প্রিন্স সভের ম্যাগনাসের পাশে থেকে প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কথা বলেন এবং এমনকি হালান্ডকে আলিঙ্গনও করেন।
এটি তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত কিনা জানতে চাইলে হালান্ড বলেন, ‘হ্যাঁ। ঘটনাটি অবিশ্বাস্য এবং মাঝে মাঝে আমাকে নিজের বাহুতে চিমটি কাটতে হয় হচ্ছে। এমনটা সচরাচর হয় না যে আমি কথা খুঁজে পাই না, কিন্তু এই মুহূর্তে হয়তো আমি তাই করছি।’
তিনি আরও বলেন, ‘আমি জীবনে কখনো এমনটা স্বপ্ন দেখিনি। আমি নরওয়ের হয়ে বিশ্বকাপে খেলার এবং তাদের বিশ্বকাপে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু ব্রাজিলের বিপক্ষে জিতব, তা কখনো আশা করিনি।’







