মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকার সভাপতি ড. সালেহা কাদের সম্পাদক মেনন

বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকার দ্বিবার্ষিক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুন, শুক্রবার বিকাল ৫টায় রাজধানীর চেরি ব্লসম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব এনায়েত উল্যাহ (এনাম)। সভা পরিচালনা করেন সংগঠনের সম্মানিত সহ-সভাপতি ড. এ.কে.এম সরোয়ার জাহান জামিল। সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন সম্মানিত সেক্রেটারি রাশেদুর রহমান মেনন। আয়-ব্যয়ের হিসাব অর্থ সম্পাদকের পক্ষে পাঠ করেন সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির। পরে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে বার্ষিক রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়।

সংগঠনের সম্মানিত সভাপতি ড. সালেহা কাদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ করেন। দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, নির্বাচন কমিশনার লায়ন এম আজিজুল হক এবং নির্বাচন কমিশনার এস এম শাহ আলমের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন:  সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী

নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. সালেহা কাদের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদুর রহমান (মেনন)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হুমায়ুন কবির।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: সভাপতি: ড. সালেহা কাদের সিনিয়র সহ-সভাপতি: তাহের আহমেদ চৌধুরী সহ-সভাপতি: ড. এ.কে.এম সরোয়ার জাহান জামিল সহ-সভাপতি: কাজী মোকাররম দস্তগীর সহ-সভাপতি: এম.এন হুদা সাধারণ সম্পাদক: রাশেদুর রহমান (মেনন) যুগ্ম সাধারণ সম্পাদক: মোজাহিদুল ইসলাম (মাসুম) সহ-সম্পাদক: মোঃ সাকিব চৌধুরী সাংগঠনিক সম্পাদক: মোঃ হুমায়ুন কবির অর্থ সম্পাদক: আব্দুল কাইয়ুম সহ অর্থ-সম্পাদক: মোঃ সাহাবুদ্দিন আজাদ দপ্তর সম্পাদক: আফসার হোসেন প্রচার সম্পাদক: মুহাম্মদ সালাহউদ্দিন তালুকদার ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ এনায়েত উল্যাহ (এনাম) ক্রীড়া বিষয়ক সম্পাদক: খাদেমুল ইসলাম (আকাশ) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ড. আফসানা আমিন মহিলা বিষয়ক সম্পাদক: শাহনাজ ফেরদৌস চৌধুরী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মোঃ ফেরদৌস আহমেদ শিক্ষা বিষয়ক সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম প্রকাশনা সম্পাদক: কাজী ইফতেখারুল আলম তারেক সাহিত্য বিষয়ক সম্পাদক: মোঃ ইমন ফয়সাল।

আরও পড়ুন:  বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

কার্যকরী সদস্যরা: মোঃ হেদায়েতুল ইসলাম চৌধুরী, মোঃ আশরাফ হোসেন, মোঃ মোক্তাদির রহমান, মোঃ নিজাম উদ্দিন, মোঃ মেসবাহুল ইসলাম, মোঃ একে আজাদ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ তৌহিদুল ইসলাম রাসেল, মিসেস সফুরা বেগম তানিয়া এবং মোঃ রবিউল আলম মিলাদ।

উপদেষ্টা পরিষদ: বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুর রহমান, লায়ন এম আজিজুল হক, সামছুল কবীর খান, এস এম শাহ আলম, মোঃ বোরহান উদ্দিন, ডাঃ মোঃ রুমী আলম, মোঃ আলমগীর, মোঃ কামরুল হাসান (এসিআই), আকবর হোসেন, ফায়জুল মাওলা বাহার, মোঃ আরিফ আলী, মোঃ ইয়াসিন, মোঃ রুহুল আমিন, মোঃ শফিকুল আলম এবং শাহাদাত হোসেন আশরাফ। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সন্দ্বীপবাসীর কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *