গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম-সংক্রান্ত ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধনী অনুযায়ী জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের শার্টের রং গাঢ় নীল এবং ট্রাউজারের রং খাকি নির্ধারণ করা হয়েছে। তবে মহানগর পুলিশের শার্টের রং হবে লাইট অলিভ।

বৃহস্পতিবার (১৮ জুন) এ প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারায় দেওয়া ক্ষমতা অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এ সংশোধনী প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি (সাধারণ বুননের) কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের ক্ষেত্রে শার্ট হবে লাইট অলিভ রঙের টিসি কাপড়ের। এছাড়া কফি রঙের ট্রাউজারের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন:  হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

সংশোধনীতে আরও বলা হয়েছে, পূর্বে নির্ধারিত আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে গাঢ় নীল রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভার ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেট হবে লাইট অলিভ রঙের

নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। হেড কভার অনুমোদিত গাঢ় নীল রঙের হতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:  বিএনপির কর্মসূচি অন্য কিছু নয়, পুরনো গাড়ি স্টার্ট দেওয়া : পররাষ্ট্রমন্ত্রী

সংশোধিত বিধানে গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার বিধান বহাল রাখা হয়েছে। পাশাপাশি গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক পরতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =