জার্মানদের স্তব্ধ করে ইতিহাস গড়ল কুরাসাও

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ কুরাসাও। ম্যাচের শুরুতে দুই দলের সেই পার্থক্যটাও দেখা গেল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। তবে জার্মানদের স্তব্ধ করে ইতিহাস গড়ে ম্যাচে সমতা ফিরিয়েছে কুরুসাও। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ কুরাসাও। ম্যাচের শুরুতে দুই দলের সেই পার্থক্যটাও দেখা গেল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। তবে জার্মানদের স্তব্ধ করে ইতিহাস গড়ে ম্যাচে সমতা ফিরিয়েছে কুরুসাও।

বিশ্বকাপের গত দুই আসরেই নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি জার্মানি। তাদের বিদায়ও হয়েছিল সেই গ্রুপপর্ব থেকেই। এবার লক্ষ্য দুঃস্মৃতি ভুলে নতুন শুরুর। ম্যাচের শুরুতেই মিলল তার আভাস। শুরুতেই নবাগত কুরাসাওয়ের জালে বল জড়িয়ে দিয়েছে জার্মানি।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে জার্মানদের এগিয়ে নেন ফেলিক্স নমেচা। দারুণ শটে কুরাসাওয়ের জাল কাঁপান তিনি। ১-০ ব্যবধানে এগিয়ে জার্মানরা।

আরও পড়ুন:  মিউনিখ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

এর এক মিনিট আগেই অবশ্য গোলের জন্য শট নিয়েছিলেন জামাল মুসিয়ালা। ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে শট নিয়েছিলেন তিনি। কিন্তু সামনে প্রাচীর হয়ে দাঁড়ান কুরাসাওয়ের তিনজন ডিফেন্ডার।

জার্মানদের সেই উল্লাস বেশি সময় টিকতে দেয়নি কুরাসাও। ম্যাচের ২১তম মিনিটে দারুণ গোলে ইতিহাস গড়ে তারা। জার্মানির জালে বল জড়িয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোল করে তারা। তাদের এই গোলের নায়ক লিভানো কোমেনেনসিয়া। ম্যাচ এখন ১-১ গোলের সমতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + thirteen =