আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ছয় শিশুর প্রত্যেকের পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে তদন্ত ও বিচারও চাওয়া হয়েছে।

রবিবার এ রিট দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু বিষয়ে তদন্ত, বিচার ও প্রতি শিশুর অভিভাবককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রিট নং ৭১৪১/২৬ দায়ের করা হয়েছে। আগামীকাল সোমবার এ রিটের ওপর শুনানি হতে পারে।

গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক দিক উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *