বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৬ মে) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিসিবি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৭ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিন সন্ধ্যা ৬টায় ফল প্রকাশ করা হবে।

নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

বাছাই শেষে ২৩ মে মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরের দিন বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল দশটা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। ওই দিন দুপুর দুইটায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:  নির্বাচনে জয় না পেলে রক্তের বন্যা বয়ে যাবে, ট্রাম্পের হুঙ্কার

২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন করতে হবে। এই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বোর্ড রুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একইদিনে।

প্রতিবারের মতো এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন, ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *