যুক্তরাষ্ট্র দিচ্ছে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ!

যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের জন্য ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের আওতায় মাস্টার্স ডিগ্রিতে সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

এই সুযোগের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৭ সালের শরৎকালীন সেশন থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন।

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাবিনিময় কর্মসূচি হিসেবে পরিচিত। এই প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পান।

প্রোগ্রামের সুবিধাসমূহ মধ্যে থাকছে সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে, ভ্রমণ ও জীবনযাত্রার ব্যয় অন্তর্ভুক্ত থাকবে, সর্বোচ্চ দুই বছর পর্যন্ত মাস্টার্স পর্যায়ের পড়াশোনার সুযোগ এবং বিশ্বের ১৬০টি দেশের ৪ হাজারের এর বেশি স্কলারদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ।

আরও পড়ুন:  গণভোটে যেসব প্রশ্ন থাকবে, জানালেন প্রধান উপদেষ্টা

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, এটি বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাবিনিময় কর্মসূচিগুলোর মধ্যে একটি বিরল সুযোগ। তাই আগ্রহীদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে https://bd.usembassy.gov/fulbright-foreign-student…/

আবেদনের শেষ সময় রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *