কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে)। সোমবার (২৭ এপ্রিল)  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানানো হয়।

চিঠিতে সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে) সরকারকে সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে এবং ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

চিঠিতে বলা হয়, এই সাংবাদিকদের হত্যার অভিযোগে ১৮ মাসেরও বেশি সময় ধরে আটক রাখা হয়েছে, যার জন্য কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং কোনো অভিযোগপত্রও দাখিল করা হয়নি।

চিঠিতে সিপিজে জানায়, পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রতিশোধ হিসেবে সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ৬০০ দিনেও আইনানুগ বিধি লঙ্ঘন করে, সাংবাদিকদের গ্রেপ্তারের অভিযোগের সপক্ষে পুলিশ অভিযোগপত্র দাখিল করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুন:  হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

চিঠিতে সিপিজে গুরুতর মানবিক উদ্বেগও প্রকাশ করে জানায়, সাংবাদিক শ্যামল দত্তের হৃদরোগ এবং গুরুতর স্লিপ অ্যাপনিয়ার মতো নথিভুক্ত সমস্যা রয়েছে, যেগুলো মূল্যায়ন করা হয়নি। মোজাম্মেল হক বাবু ২০২৩ সালের শেষের দিকে প্রোস্টেট ক্যান্সারের জন্য একটি বড় ধরনের অস্ত্রোপচার করালেও, তিনি কোনো ফলো-আপ যত্ন পাননি এবং ফারজানা রূপাকে ২০২৪ সালের নভেম্বরে দুই সপ্তাহের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য সংরক্ষিত একটি ‘কনডেমনেশন সেলে’ আটকে রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *