যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডিজিটাল পরিষেবা কর প্রত্যাহার না করলে ব্রিটেনের ওপর শুল্ক আরোপ করা হতে পারে, এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে শুক্রবার দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য যদি এই কর প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্র ব্রিটেনের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করতে পারে। তার মতে, এই কর মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করার একটি প্রচেষ্টা।
তিনি আরো বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং যুক্তরাজ্যের ওপর বড় শুল্ক আরোপ করে আমরা খুব সহজেই এর মোকাবেলা করতে পারি। তাই তাদের সতর্ক থাকা উচিত। যদি তারা শুল্ক প্রত্যাহার না করে, তাহলে আমরা সম্ভবত যুক্তরাজ্যের ওপর বড় শুল্ক আরোপ করব।’







