অস্ট্রেলিয়ার দুই শহরে গাইবেন রুনা লায়লা

দেশের পাশাপাশি বিভিন্ন দেশেই শো করেন বাংলা গানের অন্যতম কিংবদন্তি রুনা লায়লা। এবার অস্ট্রেলিয়া ট্যুরে যাচ্ছেন তিনি। সেখানকার দুই শহর সিডনি ও মেলবোর্নে গাইবেন শিল্পী। এর মধ্যে ১ আগস্ট গাইবেন সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে।

এরপর ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে হবে দ্বিতীয় কনসার্ট। রুনা লায়লা জানান, বছর দশেক আগে একটি কনসার্ট করেছিলেন অস্ট্রেলিয়ায়। এবারের কনসার্ট দুটি বেশ বড় পরিসরে হবে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালিদের অনেকেই তাতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এরই মধ্যে টিকিট বিক্রিও জমে উঠেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *