চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প

ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে মার্কিন সামরিক বাহিনী আবারও হামলায় যেতে পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আলজাজিরার

তিনি জানিয়েছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতির সময়কে ব্যবহার করে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পুনরায় মজুদ করেছে।

ট্রাম্পের ভাষায়, ‘আমরা পুরোপুরি সজ্জিত।

আমাদের কাছে প্রচুর গোলাবারুদ এবং সব ধরনের সরঞ্জাম রয়েছে।’সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এই সময়কে তারা সরবরাহ পুনর্গঠনের জন্য কাজে লাগিয়েছে, একই সঙ্গে ইরানও কিছুটা প্রস্তুতি নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প আরো দাবি করেন, ‘আমরা প্রস্তুত আছি। আমাদের সামরিক বাহিনী আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত।

এর আগে ইরান যুদ্ধবিরতি চুক্তি ‘একাধিকবার’ লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির

আরও পড়ুন:  ইসরায়েলের শহরে হাজার হাজার মৌমাছি, আতঙ্কে ঘরবন্দী মানুষ
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আজ অভিযোগ করেন।

তবে তিনি কী ধরনের লঙ্ঘনের কথা বলছেন বা কোন ঘটনার প্রসঙ্গে এই মন্তব্য করেছেন—সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

ট্রাম্পের এই বক্তব্য ঘিরে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ঘোষিত যুদ্ধবিরতির সময়সীমা শেষের দিকে এগোচ্ছে, তবে এখনো নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। এর মধ্যেই ইরান জানিয়েছে, তারা ‘যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল’ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, গত দুই সপ্তাহ ধরে দেশটি ‘নতুন কার্ড দেখানোর প্রস্তুতি’ নিচ্ছে এবং ‘হুমকির মুখে কোনো ধরনের আলোচনা মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন:  ইউক্রেন যুদ্ধের অবসানে পুতিনের সঙ্গে কথা হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 13 =