ইউক্রেনকে যুদ্ধে নিহত ১ হাজার সৈন্যের মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ বৃহস্পতিবার উভয় দেশ আবারও নিহত সেনাদের মরদেহ বিনিময় করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেনের যুদ্ধবন্দি বিনিময় বিষয়ক কেন্দ্র জানিয়েছে, রাশিয়া তাদের কাছে ১,০০০টি মরদেহ হস্তান্তর করেছে, যা রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেনীয় সেনাদের মরদেহ।
অন্যদিকে, ইউক্রেন রাশিয়ার কাছে ৪১ জন নিহত রুশ সৈন্যের মরদেহ ফেরত দিয়েছে বলে রাশিয়ার সংবাদমাধ্যম আরবিসি এক আইনপ্রণেতা শামসাইল সারালিয়েভের বরাতে জানিয়েছে।
চলমান যুদ্ধের মধ্যে উভয় দেশই সময় সময় নিহত সেনাদের মরদেহ বিনিময় করে আসছে।







