রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামের সমাপনী দিনের শেষ মুহূর্তে সেন্ট পিটার্সবার্গ ও এর আশপাশের এলাকায় এক নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার তীব্রতায় চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে প্রথমবারের মতো সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলোভ স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছেন। রাশিয়ার লেলিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকসান্দর দ্রোজদেন্দোRead More →

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্রকে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন ভূপাতিত করতে প্রযুক্তিগত ও সামরিক সহায়তা দিয়েছে। তিনি বলেন, ইউক্রেনীয় বিশেষজ্ঞরা সরাসরি দেখিয়েছেন কীভাবে ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করে এসব আক্রমণকারী ড্রোন ধ্বংস করা যায়। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরের সময় জেলেনস্কি বলেন, ওই অঞ্চলের কয়েকটি দেশ নিয়মিত ইরানেরRead More →

ইউক্রেনকে যুদ্ধে নিহত ১ হাজার সৈন্যের মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।  প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ বৃহস্পতিবার উভয় দেশ আবারও নিহত সেনাদের মরদেহ বিনিময় করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনের যুদ্ধবন্দি বিনিময় বিষয়ক কেন্দ্র জানিয়েছে, রাশিয়া তাদের কাছে ১,০০০টি মরদেহ হস্তান্তর করেছে, যা রাশিয়ার দাবিRead More →

রাশিয়া দাবি করেছে, তারা চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে ইউক্রেনের কাছ থেকে আরও প্রায় ৫ হাজার বর্গকিলোমিটার অঞ্চল দখল করেছে। তবে এই দাবির পক্ষে তারা বিস্তারিত কোনো প্রমাণ দেখাতে পারেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে স্বদেশের মাটিতে সামরিক সাফল্য প্রচার এবংRead More →

ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশটিকে সর্বোচ্চ ১০০টি উন্নতমানের রাফাল যুদ্ধবিমান সরবরাহ করার পরিকল্পনা ঘোষণা করেছে ফ্রান্স। সোমবার প্যারিসের কাছে ভিলাকুবলে সামরিক ঘাঁটিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আগমনের পর দুদেশের মধ্যে একটি ‘লেটার অব ইন্টেন্ট’ স্বাক্ষরিত হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জেলেনস্কি যৌথভাবে এ ঘোষণা দেন। জেলেনস্কি জানান, রাফাল সরবরাহেরRead More →

ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া ও ইউক্রেনকে একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এভাবেই রক্তক্ষয়ী সংঘাতের দ্রুত ইতি টানা সম্ভব। সোমবার (১৩ আগস্ট) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আসছে শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের প্রধান আলোচ্যRead More →

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জানিয়েছেন, তিনি ইউক্রেন যুদ্ধের ‘দ্রুত ও শান্তিপূর্ণ’ সমাপ্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর তিনি এ কথা জানান। এই আলোচনাটি এসেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে শুক্রবার আলাস্কায় হতে যাওয়া একটি সম্মেলনের প্রেক্ষাপটে, যেখানে তিন বছর ধরে চলা যুদ্ধের সমাধানের চেষ্টা করাRead More →

ইউক্রেনে এক রাতেই ৩৫৫টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে এটির সবচেয়ে বড় ড্রোন হামলা। হামলাটি চালানো হয় এমন এক দিনে, যার আগের দিন রুশ হামলায় নিহত হয় কমপক্ষে ১৩ জন। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরRead More →

ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ফোনে কথা বলেছেন। জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়েছেন পুতিন। ক্রেমলিন জানায়, ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দেন, দুই পক্ষ (রাশিয়া-ইউক্রেন) যেন ৩০ দিন জ্বালানি অবকাঠামোয় হামলা থেকে বিরত থাকে। ভ্লাদিমির পুতিন এই প্রস্তাবকে ইতিবাচকভাবে নেন এবং সঙ্গেসঙ্গেই রুশRead More →

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি প্রস্তাব পাস করা হয়েছে। এতে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের। প্রস্তাবে ইউক্রেন থেকে তাৎক্ষণিকভাবে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে। এছাড়া, দ্রুত শত্রুতা বন্ধ করে যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে। প্রস্তাবের পক্ষে ৯৩টি ভোটRead More →