‘আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে’

ইরানের পুরো সভ্যতাকে ধ্বংস করে দেয়ার হুংকার দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি খুলে দেয়ার সময়সীমা শেষ হয়ে আসার ঠিক ১২ ঘণ্টা আগে তিনি এ হুংকার দেন। 

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আজ রাতেই একটি সভ্যতা (ইরান) সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।’

ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা ইরানের স্থানীয় সময় বুধবার (৮ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টায় শেষ হওয়ার কথা।

এর মাত্র ১২ ঘণ্টা আগে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লেখেন, ‘আমি এটা (সভ্যতার ধ্বংস) ঘটাতে চাই না, কিন্তু সম্ভবত ঘটবে।’

ইরানে এরই মধ্যে শাসন ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে দাবি করে ট্রাম্প লেখেন, ‘নতুন শাসন ব্যবস্থায় আলাদা, আরও বুদ্ধিমান এবং কম উগ্র মানসিকতার লোকেরা প্রাধান্য পাবেন। হয়তো কোনো বিপ্লবাত্মক অসাধারণ কিছু ঘটতে পারে, কে জানে?’

আরও পড়ুন:  দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘আজকের রাতটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অধ্যায় অবশেষে শেষ হতে পারে।

’ শেষে তিনি ইরানের জনগণের মঙ্গল কামনা করেন।এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প বার্তাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সবশেষ হুমকি।

এর আগে ২১ মার্চ তিনি প্রথমবার ঘোষণা করেন, ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে বড় বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্য করে ‘তাণ্ডব শুরু করবেন।’ তবে দুই দিনের মধ্যেই আবার জানান, দুই দেশের মধ্যে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ হয়েছে।

তাই হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত করা হচ্ছে।

এরপর ২৭ মার্চ ‘ইরান সরকারের অনুরোধে’ বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা আরো ১০ দিনের জন্য স্থগিত করার কথা জানান ট্রাম্প। সবশেষ শুক্রবার ট্রাম্প আবার সতর্ক করেন বলেন, ইরানের হাতে মাত্র ‘৪৮ ঘণ্টা’ সময় আছে এবং এর পরে তিনি ‘সবকিছু ধ্বংস করে দেবেন।’

আরও পড়ুন:  চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

রবিবার তিনি এক পোস্টে আরো কড়া হুমকি দিয়ে বলেন, ‘মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের দিন, সেতু ধ্বংসের দিন’। পরে সময় নির্দিষ্ট করে বলেন, ‘মঙ্গলবার, রাত ৮টা (ইস্টার্ন টাইম)!’ সে অনুযায়ী ইরানের সময় বুধবার ভোররাতে শেষ হচ্ছে চূড়ান্ত সময়সীমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =