জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার ২০২৫-এ বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে এবারের আসরটি অনুষ্ঠিত হয়।

বিদুষী বর্ণিতার হাতে ট্রফি তুলে দিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ খ্যাত বিদ্যা সিনহা মিম।

গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে উপস্থিত হন শোবিজ অঙ্গনের তারকারা।

চূড়ান্ত পর্বে লড়াইয়ে অংশ নেন পাঁচ প্রতিযোগী। বর্ণিতা ছাড়াও ছিলেন চট্টগ্রামের আমিনা ইসলাম, খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা, ঢাকার তিস্তা পাল এবং পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল।পাঁচজনের মধ্য থেকেই এবারের সেরা সুন্দরীর মুকুট অর্জন করেন বর্ণিতা। তার হাতে তুলে দেয়া হয় সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ ট্রফি।

আরও পড়ুন:  স্মার্টফোনে স্টোরেজ খালি করবেন যেভাবে
সেই সঙ্গে বিলাসবহুল একটি গাড়িও দেয়া হয়।

এতে সেকেন্ড রানার আপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং ফার্স্ট রানার আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এবারের আয়োজনকে আধুনিক ও সময়োপযোগী করে সাজানো হয়। শুধু সৌন্দর্য নয়, প্রতিযোগীদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, স্টাইল সেন্স এবং কনটেন্ট তৈরির সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + seven =