মধ্যপ্রাচ্যে ২২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে ২ হাজার ২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ পরিকল্পনা করছে।

এবিসি নিউজ জানিয়েছে, ওয়াশিংটন এই ২ হাজার ২০০ মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে থাকা তিনটি যুদ্ধজাহাজে মোতায়েন করার কথা ভাবছে।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, জাপানের ওকিনাওয়ার মার্কিন মেরিন কোর থেকে এই সেনাদের নেওয়া হবে।

সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *