মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে এসেছে। সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের ফের আলোচনা শুরু হচ্ছে এমন খবর প্রকাশিত হওয়ার পর এ তথ্য সামনে এসেছে। 

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়োস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫০টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে এফ-৩৫, এফ-২২ এবং এফ-১৬ এর মতো বিধ্বংসী যুদ্ধবিমান।

এদিকে মার্কিন কর্মকর্তারা জেনেভায় পারমাণবিক আলোচনার অগ্রগতি হওয়ার কথা স্বীকার করেছেন। তবে তারা জানিয়েছেন, ‘এখনো অনেক বিস্তারিত আলোচনা বাকি’, যা ইঙ্গিত দিচ্ছে সামরিক সংঘাতের সম্ভাবনা এখনো রয়েছে।

মার্কিন-ইরান আলোচনার সময় ট্রাম্প প্রশাসন সম্ভাব্য অভিযানকে সামনে রেখে ভারী সামরিক শক্তি মোতায়েন করেছে। জানুয়ারির শেষদিকে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী আরব সাগরে পাঠানো হয়।

আরও পড়ুন:  জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার : উপদেষ্টা মাহফুজ
গত জানুয়ারিতে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ইরানের নিরাপত্তা বাহিনী আন্দোলন কঠোর হস্তে দমন করে। এরপরই, বিক্ষোভকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের অজুহাত দেখিয়ে ইরানের চারপাশে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে থাকে যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *