মারা গেছেন অভিনেতা বৈদ্যনাথ সাহা

বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই। আজ (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোরের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

অপু জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বৈদ্যনাথ সাহা এবং যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এই মাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

মৃত্যুসংবাদ প্রকাশিত হতেই নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা শোক প্রকাশ করেন। নাট্যকার মাসুম রেজা লিখেছেন, ‘খুবই দুঃখজনক সংবাদ।

শোকাহত হলাম। তার আত্মার শান্তি কামনা করছি।’ এ ছাড়া গোলাম ফরিদা ছন্দাসহ আরো অনেকে শোক জানিয়েছেন।দীর্ঘদিন নাটক ও চলচ্চিত্রে অবদান রেখে বহু প্রজন্মের দর্শক ও শিল্পীদের অনুপ্রাণিত করেছেন বৈদ্যনাথ সাহা।

আরও পড়ুন:  বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি
তার প্রয়াণে শিল্পাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =