১৭টি কেন্দ্রের ফলাফল, সবকটিতে এগিয়ে জামায়াত আমির

ঢাকা–১৫ আসনের ১৭টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। ঘোষিত এসব কেন্দ্রে প্রতিটিতেই দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এগিয়ে রয়েছেন। প্রকাশিত ফল অনুযায়ী তিনি মোট ১০,০৪৬ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, অধিকাংশ ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন মোট ৮,১৭৬ ভোট। ঘোষিত কেন্দ্রগুলোতে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১,৮৭০।

মনিপুর বালক কেন্দ্র (৬১) এ দাড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫২৮ ভোট, ধানের শীষ পেয়েছে ৯৬৯ ভোট। পীরেরবাগ ভিক্টোরিয়া স্কুল কেন্দ্রে দাড়িপাল্লা ৫৩২ ও ধানের শীষ ৪৪৮ ভোট পায়। আফফান মডেল স্কুল কেন্দ্রে দাড়িপাল্লা ৭৭৯ এবং ধানের শীষ ৫০৬ ভোট পেয়েছে।

আরও পড়ুন:  ভুটানি ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন

শহীদ পুলিশ স্মৃতি স্কুল কেন্দ্রে দাড়িপাল্লা ২৯৩ ও ধানের শীষ ১৬৮ ভোট পায়। আদর্শ স্কুলের ৮৮ নম্বর কেন্দ্রে দাড়িপাল্লা ৪৩৬ এবং ধানের শীষ ৩৮৫ ভোট পেয়েছে। একই প্রতিষ্ঠানের ৮৭ নম্বর কেন্দ্রে দাড়িপাল্লা ৫১৮ ও ধানের শীষ ৫০১ ভোট পায়।

মিরপুর আদর্শ স্কুলের ৯৩ নম্বর কেন্দ্রে দাড়িপাল্লা ৪০৩ ও ধানের শীষ ৩৫৪ ভোট পায়। ৮৯ নম্বর কেন্দ্রে দাড়িপাল্লা ৮০৭ এবং ধানের শীষ ৪৮৪ ভোট পেয়েছে। বেগম রোকেয়া শিক্ষালয় কেন্দ্রে দাড়িপাল্লা ৬৫৯ ও ধানের শীষ ৪৯৯ ভোট পেয়েছে।

এ ছাড়া মিরপুর মমিন স্কুল, কাজী আবুল হোসেন হাই স্কুল, সারজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুটি কেন্দ্র, মনিপুর বালক ব্রাঞ্চ (৫৯), আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয় ও মনিপুর বালক কেন্দ্র–৭৬—সবগুলোতেই দাড়িপাল্লা প্রতীক এগিয়ে রয়েছে।

আরও পড়ুন:  আরও ১৫ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সকাল দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে দেখা যায়। এখন অপেক্ষা চূড়ান্ত ফল ঘোষণার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − three =