ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। চীনের প্রযুক্তি কেন্দ্র শেনজেনের কিলিন ভিলায় তিন নেতাকে একসঙ্গে দেখা যায়। খবর সিএনএনের।

মূল বৈঠক কক্ষে প্রবেশের আগে নিজ নিজ দেশের পতাকার সামনে দাঁড়িয়ে তারা করমর্দন ছাড়াই ছবির জন্য পোজ দেন।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়াকে শি জিনপিং বলেন, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের এটিই প্রথম বৈঠক, এর যুগান্তকারী তাৎপর্য রয়েছে।’

এর আগে আজই পুতিন ও শি-র সঙ্গে আলাদাভাবে একান্ত বৈঠক করেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, ইরান, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও বাণিজ্য নিয়ে তিন বিশ্বনেতার মধ্যে আলোচনা হতে পারে। তবে স্পর্শকাতর এসব ইস্যুতে গভীর মতপার্থক্য থাকায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের মধ্যকার এই আলোচনা থেকে বড় কোনও চুক্তি হওয়ার সম্ভাবনা কম।

আরও পড়ুন:  ধ্যানে মোদি, ৪৫ ঘণ্টা বলবেন না কথা

প্রসঙ্গত, চীনের শেনজেনে চলছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলন। সেখানেই এই তিন নেতার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তাদের এই হাইভোল্টেজ বৈঠকের কারণ অনেকটা আড়ালে পড়ে গেছে এপেক সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + fourteen =