অ্যাংজাইটি অ্যাটাকের কারণ হতে পারে অতিরিক্ত মানসিক চাপ, করণীয় কী?

আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই কোথাও না কোথাও নতুন ঘটনা, অনিশ্চয়তা ও চাপ বাড়ছে। কাছের কেউ অসুস্থ হলে কী করতে হবে, তা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়। এর সঙ্গে পড়ালেখা, সংসার, অফিস, আর্থিক চাপ—সব মিলিয়ে মানসিক ক্লান্তি আমাদের অনেকের মধ্যেই দেখা দিচ্ছে। অনেকেই ভাবছেন, এত কিছু সামলানোর পরও চাকরি বা আয়ের নিরাপত্তা থাকবে তো? এই অনিশ্চয়তা থেকেই বাড়ছে মানসিক চাপ।

অস্থিরতা, ভয় ও দুশ্চিন্তা এসব অনুভূতি স্বাভাবিক।

আরও পড়ুন:  সবকিছু নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা মানসিক চাপ বাড়ায়
কিন্তু অতিরিক্ত উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয়, বরং তা আরো স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। তাই নিজেকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা জরুরি।এ ধরনের পরিস্থিতিতে—
মেডিটেশন বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন।
যাকে বিশ্বাস করেন, তার সঙ্গে কথা বলুন।
নিয়মিত ব্যায়াম করুন।

নিজের পছন্দের কাজ বা শখে কিছু সময় দিন।যদি বারবার এমন উদ্বেগ দেখা দেয় বা দৈনন্দিন জীবনে বাধা সৃষ্টি করে, তাহলে মনোবিদ বা কাউন্সিলরের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো। এখন অনলাইন সেশন সহজলভ্য হওয়ায় সহায়তা পাওয়া আরো সহজ হয়েছে।

সূত্র : ফেমিনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =