কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট রাত ৯টা ৬ মিনিটে অবতরণ করার মাধ্যমে ফ্লাইট চলাচল শুরু হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ শনিবার (১৮ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে রাত ৯টায় ফ্লাইট চলাচল শুরু হওয়ার বিষয়টি জানানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 5 =