১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে : সদ্যোবিদায়ি শিক্ষা উপদেষ্টা

আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে যাবে বলে জানিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও এখনও অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি। তবে, আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে।

ছাপাতে দেরির পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণেই এখনও নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে।তিনি বলেন, প্রতি বছর শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপার ক্ষেত্রে প্রকৃত চাহিদার চেয়েও অনেক বাড়তি দেখানো হয়। বাড়তি চাহিদা অনুযায়ী বই ছাপাতে সমস্ত লেনদেন দেখানো হয়।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিভিন্ন দাবিতে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই অস্থিরতা ছিল।

আরও পড়ুন:  সংরক্ষিত আসনে ৫০ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
পুরোপুরি স্বাভাবিক হয়েছে, সেটি বলা যাবে না। তবে কিছুটা অবস্থানে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *