ভালোবাসা দিবস পেরোতেই খুশির খবর শেয়ার করলেন পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তী। শীঘ্রই মা-বাবা হচ্ছেন এই দম্পতি। 

ভারতীয় গণমাধ্যমকে পিয়া জানিয়েছেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। চিকিৎসক জানিয়েছেন, সব ঠিক থাকলে জুন মাসে তাদের সন্তান পৃথিবীর আলো দেখবে।

সমাজকর্মী-গায়িকা বলেছেন, শুক্রবার প্রতিদিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা। তার পর চিকিৎসকের কাছে যাই। নিয়মিত পরামর্শ নেওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে ঠিক করি, এবার জানানোর সময় এসেছে।

সেই অনুযায়ী শনিবার সমাজমাধ্যমে খুশির খবর শেয়ার করেন। যদিও পরমব্রত এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত-অভিনীত ছবি ‘এই রাত তোমার আমার’। ছবির প্রচারের পাশাপাশি সমান তালে আগলাচ্ছেন হবু মা-কে, জানিয়েছেন পিয়া।

আরও পড়ুন:  মাদুরোকে পাঁচ মাস নিবিড় নজরদারিতে রাখেন মার্কিন গোয়েন্দারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − two =