২৬ হাজার ৬৫৬ কোটি টাকা এলো আগস্টে রেমিট্যান্স

আগস্ট মাসে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২২ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। এই রেমিট্যান্স গত বছরের আগস্ট মাসের চেয়ে ৩৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক আজ রবিবার এই তথ্য জানিয়েছে।

এদিকে, এর আগের মাস জুলাইয়ে প্রবাসী আয় ছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম ছিল। তবে, অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এই বৃদ্ধির ফলে দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি এসেছে, যা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার পক্ষে সহায়ক হতে পারে।

২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ, নভেম্বরে ১৯৩ কোটি, ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৪৫ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ এবং জুন মাসে এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

আরও পড়ুন:  বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =