রাজনীতিতে ফিরবেন কি না, জানালেন সোহেল তাজ

দেশের পচা-নোংরা-নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তার বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সোহেল তাজ বলেন, ‘আমার স্পষ্ট কথা, আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই। এই পচা-নোংরা-নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না।’ তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দলের ওপরই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক নয়। সেটা যে দলেরই হোক। এখানে অনেক নিরীহ নেতাকর্মী আছেন। তাদের ওপর অত্যাচার ও নিপীড়নের নিন্দা জানাচ্ছি। আমি আওয়ামী লীগসহ অন্যান্য দলগুলোকে বলতে চাই, ভবিষ্যতে এগিয়ে যেতে হলে একটু আত্মসমালোচনা ও আত্মোউপলব্দি করা প্রয়োজন।’

আরও পড়ুন:  এক মিনিট বাংলাতে কথা বলতে পারছে না তরুণ প্রজন্ম

এর আগে, গতকাল বুধবার রাতে ফেসবুকে এক পোস্টে সোহেল তাজ অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে অনুসরণ এবং পথরোধ করেছে। পোস্টের সঙ্গে সেই সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেন সোহেল তাজ। সেই পোস্টে ‘হয়রানির শিকার’ হওয়ার অভিযোগ করে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ নিয়েই আজ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন সোহেল তাজ।

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *