প্রথম যে কাজটি করবেন ড. ইউনূস

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ। এ সময় তিনি কারও ওপর কোনো হামলা না করতে আহ্বান জানান। আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ছাত্রজনতার এই অভ্যুত্থানকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, আমার ওপর আস্থা রাখুন। এ স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে।

অধ্যাপক ইউনূস বলেন, আজকে আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা বাংলাদেশকে রক্ষা করেছে। নতুন করে পুনর্জন্ম দিয়েছে।

আরও পড়ুন:  ‘মব সন্ত্রাসে’ ৭ মাসে নিহত ১১১: আসক

এ সময় ড. ইউনূস বলেন, আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। অবিশ্বাসী একটা সাহসী যুবক।’ আবু সাঈদের কথা বলার সময় অধ্যাপক ইউনূস কেঁদে ফেলেন।

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *