আন্দোলনকারীর ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট আজ

বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটটি আদেশের জন্য আজ রবিবারের কার্যতালিকায় রয়েছে।

রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে আদেশের জন্য ১০ নম্বর ক্রমিকে রয়েছে। গত ২৯ জুলাই, দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালানোর এবং ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়ার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছিল।

সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি রিটটি করেন। গত ২৯ ও ৩০ জুলাই রিটের ওপর শুনানি হয়। ৩১ জুলাই রিটটি আদেশের জন্য ওই বেঞ্চের কার্যতালিকায় ছিল। তবে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকায় একক বেঞ্চ বসেন। যে কারণে বুধ ও বৃহস্পতিবার ওই রিটের শুনানি হয়নি।

আরও পড়ুন:  অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

যদিও গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে গত বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়েছে।

 

….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =