পরিস্থিতি ‘স্বাভাবিক’ হয়ে আসছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ সরকার সম্প্রতি দেশে ঘটে যাওয়া সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রেক্ষিতে আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করেছে যে, সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরে আসছে।

সোমবার, ২৯ জুলাই, পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, সরকারের অব্যাহত সমর্থন এবং বোঝাপড়ার জন্য তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। তারা উল্লেখ করেছে যে, বাংলাদেশ সরকার দেশে ঘটে যাওয়া সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সুশীল সমাজ এবং মিডিয়াসহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্বেগকে গুরুত্ব সহকারে দেখেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের জীবিকার সুযোগের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন:  মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরলো পররাষ্ট্র মন্ত্রণালয়

এতে বলা হয়েছে, সরকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের ট্রমা মোকাবিলার প্রয়োজনীয়তার প্রতি সংবেদনশীল রয়েছে এবং তাদের সার্বিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + three =