রামাফোসা দ.আফ্রিকার প্রেসিডেন্ট হওয়া প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়া মাতামেলা সিরিল রামাফোসাকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি রামাফোসার সাম্প্রতিক সংসদ নির্বাচনে বিজয়কে দক্ষিণ আফ্রিকার জনগণের তার নেতৃত্বের প্রতি বিশ্বাস ও আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।

শেখ হাসিনা চিঠিতে বলেছেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতি আপনার অঙ্গীকার আপনার দেশে গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে আপনার মহান নেতৃত্বের প্রতিফলন ঘটিয়েছে।”

তিনি আরও বলেন, “আমার দৃঢ় বিশ্বাস আপনার নেতৃত্বে, জাতীয় ঐক্যের সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এবং দক্ষিণ আফ্রিকার উন্নয়নের একটি নতুন যুগের সূচনা করবে।”

শেখ হাসিনা বাংলাদেশের সাথে দক্ষিণ আফ্রিকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস উল্লেখ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, “আমি আত্মবিশ্বাসী যে আমাদের সহযোগিতা শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতার উন্নয়ন ঘটাবে না বরং পারস্পরিক স্বার্থের বৈশ্বিক সমস্যাগুলোকেও সমাধান করবে।”

আরও পড়ুন:  বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট

ফিলিস্তিনের প্রতি রামাফোসার সরকারের অকুণ্ঠ সমর্থন ও ফিলিস্তিনের জনগণের সঙ্গে একাত্মতার জন্য শেখ হাসিনা তার গভীর প্রশংসা করেন।

চিঠির শেষে শেখ হাসিনা রামাফোসার সাফল্য, সুস্বাস্থ্য এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে আরেকটি মেয়াদ শুরু করার জন্য তাকে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =