সর্বজনীন পেনশনে আনা হবে সরকারি প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত

সর্বজনীন পেনশনে আনা হবে সরকারি প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত

পেনশন সুবিধা পান এমন সব সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসবো। স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এরইমধ্যে এ ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে।

২০২৫ সালের ১ জুলাই থেকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্যও আমরা এ ব্যবস্থা চালু করব।

সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ২০২৫ সালের ১ জুলাই থেকে সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা জানান।

আঠারো বছর বয়সের বেশি জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী গতবছরের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন কার্যক্রমের উদ্বোধন করেছেন। বর্তমানে এ কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন:  ইরানে যা আছে তা ধ্বংস করতে এক ঘণ্টা লাগবে বললেন ট্রাম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *