অ্যাডভোকেট আনোয়ারুল কবিরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ এক শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. আনোয়ারুল কবির চৌধুরী-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি মরহুম আনোয়ারুল কবির চৌধুরী-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার- পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট আনোয়ারুল কবির চৌধুরী গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর এবং তিনি স্ত্রী, ১ ছেলে ও ১মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
কেআই//

আরও পড়ুন:  উপস্থিতি প্রমাণ করে ভোটাররা বিএনপিকে বর্জন করেছে: কাদের

 

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + thirteen =