বিপিএল দশম শিরোপা বিজয়ী বরিশাল, স্বপ্নভঙ্গ কুমিল্লার

বিপিএলের দশম আসরে শিরোপা জয়ের স্বাদ পেলো বরিশাল। এর আগে তিনবার ফাইনাল খেললেও শিরোপা ছুঁতে পারেনি দলটি।  ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নিলো ফরচুন বরিশাল। এতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভঙ্গ হলো।

শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দশম আসরের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন অঙ্কন।

ফরচুন বরিশালের বোলারদের বোলিং তোপে শুরুতেই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কুমিল্লা। তবে মাইদুল অঙ্কন ও জাকের আলির সাবধানী ব্যাটিংয়ের পর আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পায় কুমিল্লা।

আরও পড়ুন:  এই সংসদ অধিবেশনেই শ্রম আইন পাস করা হবে: আইনমন্ত্রী

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে কুমিল্লা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ বলে ৩৮ রান করেন মাইদুল অঙ্কন। এছাড়া রাসেল ১৪ বলে ২৭ ও জাকের আলি ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

বরিশালের পক্ষে জেমস ফুলার নেন ২টি উইকেট।

১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ। উদ্বোধনী জুটিতে ৭৬ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।

আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তামিম। তবে এরপর দ্রুতই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় কুমিল্লা। তামিম ২৬ বলে ৩৯ ও মিরাজ ২৬ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান।

আরও পড়ুন:  বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ হস্তান্তর শুরু

তবে কাইল মায়ার্স ও মুশফিকুর রহিমের ব্যাটে জয়ের পথেই থাকে বরিশাল। মারমুখী ব্যাটিং করতে থাকেন মায়ার্স। তবে দলীয় ১৪১ রানে ৩০ বলে ৪৬ রান করে ফিরে যান এই ব্যাটার।

এরপরই দলীয় ১৪৪ রানে ১৮ বলে ১৩ রান করে আউট হন মুশফিক। তবে ডেভিড মিলার ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বরিশাল। মিলার ৭ বলে ৮ ও মাহমুদউল্লাহ ৭ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

প্রথম শিরোপার জয়ের উৎসবে মাতে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *