নতুন দিনের আহ্বানে ডাক দিয়ে যাই এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ডাক দিয়ে যাই ডট নিউজ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ। মুক্তিযুদ্ধের চেতনা অনুসরণ করে ২০২১ সালে জানুয়ারীর প্রথম দিনে সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ভিন্নধারার এই অনলাইন পোর্টাল। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন দিনের আহ্বানে তিন বছর পেরিয়ে পাঠক সমাজে আসে এটি। সূচনা কাল থেকে এর শ্লোগান হলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

গত তিন বছরে এই নিউজ পোর্টালটি নিরবিচ্ছিন্ন ভাবে সংবাদ পরিবেশন করে। রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযুদ্ধভিত্তিক জীবন ধারা উন্নয়ন সম্ভাবনাময় অসংখ্য ঘটনাকে তুলে আনার চেষ্টা করেছে পাঠক মহলে বেশ সুনাম পেয়েছে।

ডাক দিয়ে যাই ডট নিউজের প্রকাশক ও সম্পাদকের উপদেষ্টা চেরী ব্লোসসম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ড. সালেহা কাদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে লেখক, পাঠক, শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন:  স্বাস্থ্য পরীক্ষার জন্য ইউএই ও যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি

তিনি বলেন, আমরা এ গণমাধ্যমের মাধ্যমে নবীন লেখক তুলে আনার চেষ্টা করেছি। বাংলাদেশের ভাষা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা এই গণমাধ্যমের সূচনা করি। এ প্লাটফর্ম একটি সৃজনশীল ও মননশীল পাঠক সমাজ তৈরিতে অনন্য ভূমিকা রাখবে।

ডাক দিয়ে যাই ডট নিউজের সম্পাদক কাজী ইফতেখারুল আলম তারেক বলেন, প্রথাগত চিন্তা চেতনার বাহিরে গিয়ে কিছু করা কঠিন। আমরা সংবাদ মাধ্যমে মূলত নতুন ধারা উন্মচিত করার চেষ্টা করছি। এখানে উন্নয়ন সাংবাদিকতা, বাহান্ন ও একাত্তরের চেতনায় আমরা বদ্ধ পরিকর। এর মাধ্যমে আমরা সৃজনশীল সমাজ গঠনে এটি কাজ করে যাবে। আমি এ দিনে সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই শুভেচ্ছা।

উল্লেখ্য, শোষিত, বঞ্চিত মানুষের পক্ষে নিরপেক্ষ কণ্ঠস্বর ডাক দিয়ে যাই পাঠকসমাজে নান্দনিকতায় সমাদৃত হয়েছে।
প্রসঙ্গত, ডাক দিয়ে যাই ডট নিউজ চেরি ব্লসম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এবং সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের মুখপত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *