ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে আটক করেছে। এই ঘটনার বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি)। রবিবার বেলা ৩টার দিকে তাকে আটক করাRead More →

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে জানানো হয়েছে। এ সময় চীনা রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকার গঠনকেRead More →

দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে পুলিশ সদস্যদের সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।  স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যেভাবেইRead More →

ঐতিহাসিক, অবিস্মরণীয়, অতুলনীয়। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়কে এই শব্দগুলো দিয়ে বর্ণনাও হয়তো যথেষ্ট নয়। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়, পাকিস্তানের মাটিতে যেকোনো সংস্করণে প্রথম জয়; একাধিক দিক দিয়েই ১০ উইকেটের এই জয় বাংলাদেশের জন্য ঐতিহাসিক। দীর্ঘ সংস্করণের ক্রিকেট টেস্টে এই প্রথম ১০ উইকেটে জয়ের মুখ দেখল বাংলাদেশ। পাকিস্তানেরRead More →

রাবিপ্রবি প্রতিনিধিঃ দেশের বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে আজ ২৪শে অগস্ট,২০২৪ রোজ শনিবার, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা (রাবিপ্রবিয়ান) সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় – গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করে। নগদ অর্থ, শুকনো খাবার, পুরোনো জামা কাপড়, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধপত্রসহ দিনব্যাপী নানান ত্রাণসামগ্রী সংগ্রহ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।Read More →

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের অন্তত ১৩টি জেলা। তার মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা বেশি বিপর্যস্ত। এই অবস্থায় গতকাল (শুক্রবার) বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর আজ (শনিবার) এক কোটি টাকা দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।Read More →

বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৪৪টি এনজিওর সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এসময় তিনিRead More →

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে জানা গেছে। ২০১৮ সালের ৪ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্তRead More →

কাপ্তাই লেকের পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় বাঁধের ১৬টি স্পিলওয়ে ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষক ও কর্ণফুলী নদী গবেষক ড. ইদ্রিস আলী জানিয়েছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গণমাধ্যমকে তিনি বলেন, ‘কাপ্তাই বাঁধ থেকে যেRead More →

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বর্ষণের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ লাখ মানুষ। এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন। আজ শনিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান। তিনি বলেন,Read More →