বন্ধু দিবস উদযাপনের ইতিহাস জানেন?

বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যা জীবনের প্রতি পদে পাশে থাকে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালন করা হয় এই ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস। আপাত দৃষ্টিতে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন সাধারণ একটি উৎসব মনে হলেও, এর পিছনে রয়েছে প্রায় এক শতাব্দীর ইতিহাস। বাণিজ্যিক প্রচার থেকে শুরু করে আন্তর্জাতিক শান্তির বার্তা— সব মিলিয়েই তৈরি হয়েছে ফ্রেন্ডশিপ ডে।

১৯৩০ সালে প্রথম ভাবনার শুরু

বন্ধুত্ব দিবসের প্রথম সূচনা হয়েছিল আজ থেকে প্রায় এক শতাব্দী আগে। ১৯৩০ সালে গ্রিটিং কার্ড নির্মাতা সংস্থা ‘হলমার্ক’-এর প্রতিষ্ঠাতা জয়েস প্রথম ফ্রেন্ডশিপ ডে পালনের প্রস্তাব দেন। তিনি চেয়েছিলেন কার্ড ও উপহার আদান প্রদানের মাধ্যমে যেন মানুষ বন্ধুদের প্রতি ভালোবাসা প্রকাশ করে।

প্যারাগুয়েতে নতুন প্রাণ পায় এই ভাবনা

১৯৫৮ সালে প্যারাগুয়েতে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন এক নতুন মাত্রা পায়। সেখানে রামোন আর্তেমিয়ো ব্রাচো ‘ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড’ গড়ে তোলেন। তিনি সাধারণ মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই বন্ধুত্বের উদযাপনের উদ্যোগ নেন।

আরও পড়ুন:  বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ

রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক স্বীকৃতি

২০১১ সালে রাষ্ট্রপুঞ্জে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেওয়া হয় ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবসকে। রাষ্ট্রপুঞ্জে ৩০ জুলাই দিনটিকে ‘ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ’ হিসেবে ঘোষণা করে। বিভিন্ন সংস্কৃতি, দেশ ও মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের নানা দেশে ফ্রেন্ডশিপ ডে পালনের রেওয়াজ শুরু হয়।

কেন দুটি ভিন্ন দিনে পালিত হয় ফ্রেন্ডশিপ ডে?

অনেকের মনেই প্রশ্ন জাগে কেন দুটি আলাদা দিনে ফ্রেন্ডশিপ ডে পালিত হয়। প্রকৃত পক্ষে রাষ্ট্রপুঞ্জে ঘোষিত আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ডে ৩০ জুলাই। কিন্তু ভারত-সহ একাধিক দেশ বহু পুরোনো ঐতিহ্য ও পপ কালচারের ধারা মেনে অগস্টের প্রথম রবিবারই ফ্রেন্ডশিপ ডে পালন করে।

আরও পড়ুন:  ঐতিহাসিক পোড়াবাড়িই একদিন বাংলার তীর্থস্থান হবে

ভারতের ফ্রেন্ডশিপ ডে উদযাপনের ঐতিহ্য

প্রতি বছর অগস্টের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে পালিত হয় এ দেশে। চলতি বছরও তাই হচ্ছে। এই দিনে ছোটরা পছন্দের বন্ধুকে কার্ড, ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে উদযাপন করে।

ভারতে আলাদা দিনে উদযাপনের মূল কারণ

কয়েক দশক আগে গ্রিটিং কার্ডের প্রচারের মাধ্যমেই ভারতে এই দিনটির সূচনা ঘটেছিল। ২০১১ সালে রাষ্ট্রপুঞ্জের ঘোষণার বহু আগেই ভারতে এই দিনটি পালনের প্রথা ছিল। সেই কারণেই প্রতি বছর অগস্টের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে পালিত হয় ভারতে।

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস ২০২৬

বিশ্ব জুড়ে রাষ্ট্রপুঞ্জের ঘোষিত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয় ৩০ জুলাই। এই দিনটি বিশ্ব জুড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়।

বন্ধুত্ব দিবসের আসল তাৎপর্য

শুধুমাত্র উপহার দেওয়া বা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করাই ফ্রেন্ডশিপ ডে-র মূল উদ্দেশ্য নয়। বিপদে-আপদে বা যে কোনও পরিস্থিতিতে যাঁরা পাশে থাকেন, তাদের ধন্যবাদ জানানোর দিন এটি। পুরোনো বন্ধুদের সঙ্গে নতুন করে যোগাযোগ করা এবং সম্পর্কগুলোকে সম্মান জানানোর বার্তা দেয় এই ফ্রেন্ডশিপ ডে।

আরও পড়ুন:  ঢাকা–বেইজিং সম্পর্কে ওয়াশিংটনের হস্তক্ষেপ সহ্য করা হবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *