কারিনা কায়সার মারা গেছেন

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন। শনিবার চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩১ বছর।

কারিনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা কায়সার হামিদ। মুঠোফোনে আজকের পত্রিকাকে তিনি বলেন, রাত ১ টার দিকে চেন্নাইয়ে মারা যায়। হঠাৎ করেই তার ব্লাড প্রেশার কমে গিয়েছে। পরে তাকে আর ফেরাতে পারেনি। মরদেহ দেশে আনার বিষয়ে তিনি বলেছেন, এখনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল হাসপাতাল থেকে রিলিজ নিয়ে কীভাবে দেশে আনা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে।

লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে এক সপ্তাহের বেশি সময় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন কারিনা। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আরও পড়ুন:  চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা

উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট বানিয়ে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিলেন তিনি। তবে শেষ সময়ে এসে ওয়েব সিরিজ ও শর্ট ফিল্ম নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। কারিনা ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ সিরিজে অভিনয় করে প্রশংসা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *