প্রাণের কোনো চিহ্ন নেই ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টারে
2024-05-20
ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটি ‘সম্পূর্ণ পুড়ে গেছে’। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ স্থলে ‘প্রাণের কোনো চিহ্ন নেই’ বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি। ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি দুর্ঘটনায় সম্পূর্ণ পুড়ে গেছে…। দুর্ভাগ্যবশত, সকল যাত্রী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। Read More →

