যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অধিকার পাওয়ার জন্য অভিবাসীদের সমাজে অবদান রাখার প্রমাণ দিতে হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। সোমবার লেবার পার্টির সম্মেলনে দেওয়া এক বক্তব্যে এই তথ্য জানিয়েছেন তিনি। এ সময় অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি পেতে হলে কিছু শর্তপূরণের কথাও জানান শাবানা। দেশটির রাজনীতিতে অভিবাসন এই মুহূর্তে সবচেয়ে আলোচিতRead More →

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। তিন দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এ স্বীকৃতির কথা জানানো হয়। পর্তুগালও রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। যুক্তরাজ্য ও কানাডা প্রথম জি৭ দেশ হিসেবে এই পদক্ষেপ নিল এবং সোমবার নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফ্রান্সসহRead More →

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দ্য গার্ডিয়ানকে বলেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর খালার (শেখ হাসিনা) মধ্যে দ্বন্দ্ব আছে। এর জেরে তিনি ক্ষতির মুখে পড়েছেন। রোববার গার্ডিয়ানে টিউলিপের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সাক্ষাৎকারটি নিয়েছেন গার্ডিয়ানের প্রধান প্রতিবেদক ড্যানিয়েল বফি। সাক্ষাৎকারের শেষাংশে টিউলিপ দ্বন্দ্ব সম্পর্কিত ওই মন্তব্য করেন। গতRead More →

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। শুক্রবার (২ মে) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।Read More →

জম্মু–কাশ্মীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামীকাল শুক্রবার শ্রীনগরে যাচ্ছেন। সেখানে পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করবেন।  আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। সামরিক সূত্রের বরাতে ওই খবরে বলা হয়েছে, সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ১৫ কোর কমান্ডিং কর্মকর্তাদের পাশাপাশি রাষ্ট্রীয় রাইফেলসেরRead More →

ঢাকায় শুরু হচ্ছে ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। আগামী ৭ এপ্রিল থেকে এ সম্মেলন শুরু হবে। এতে ৫০টিরও বেশি দেশের ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এর বড় অংশই চীনের বিনিয়োগকারী। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীরা আসবেন।সম্মেলনে বাংলাদেশ থেকে ২ হাজারের বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। তবে সম্মেলনেরRead More →

গত নয় মাসে সাতটি দেশ থেকে ৪২ হাজার প্রবাসী ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখার তৈরি করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এনআইডি বিভাগ থেকে জানানো হয়, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত ও মালয়েশিয়া; এইRead More →

২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। বাংলাদেশের সঙ্গে এবার একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন। বুধবার (৮ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। এক্ষেত্রে বিশ্বেরRead More →

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন ক্লিনিকে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গাড়িযোগে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাকে। বুধবার বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা। পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়েRead More →

বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। সন্ত্রাসী হামলার ঝুঁকির কথা জানিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণবিষয়ক পরামর্শে এই সতর্কতা জানানো হয়েছে।  মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন এই সতর্কতা জারি করে। এতে বলা হয়েছে, নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা–সমাবেশসহ বিভিন্ন জায়গায় এইRead More →