দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ
2026-07-04
মার্চের শেষ দিকে মৌসুমী হামিদ জানান, আবু সাইয়িদ রানার সঙ্গে তার সংসার ভেঙে গেছে। এ বছরের শুরুর দিকেই তারা আলাদা হয়ে গেছেন। তিন মাস পর আরো চমকপ্রদ খবর নিয়ে হাজির অভিনেত্রী। এবার শুধু বিয়েই নয়, সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার কথাও জানালেন তিনি। গতকাল ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অনুষ্ঠানে উপস্থিত হন মৌসুমী।Read More →

