মধ্যপ্রাচ্যে যুদ্ধ: এক মাস পর দেশে ফিরল নিহত তারেক এর মরদেহ
২০২৬-০৪-০৩
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার বলি হওয়া বাংলাদেশি প্রবাসী এসএম তারেক আলীর মরদেহ দীর্ঘ এক মাস পর দেশে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ৬টায় গালফ এয়ারের একটি ফ্লাইটে (জিএফ-২২৫০) তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী।Read More →

