কংগ্রেসে নিজেদের প্রতিনিধি নির্বাচনে মঙ্গলবার যুক্তরাষ্ট্রজুড়ে ২৩ কোটিরও বেশি নিবন্ধিত ভোটার ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশটির মধ্যবর্তী এই নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যের ভোটাররা তাদের গভর্নরও নির্বাচন করবেন। বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষই ক্ষমতাসীন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।Read More →