বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হতাশাজনক হারের পর নিরবেই দেশে ফিরছেন আর্জেন্টিনা দলের সদস্যরা। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসিসহ দলের বেশ কয়েকজন খেলোয়াড় এই ফিরতি ফ্লাইটে ছিলেন না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন(এএফএ) আগের রাতেই জানিয়েছিল, দলের কয়েকজন সদস্য সরাসরি যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন গন্তব্যে রওনা হবেন। এর মধ্যে কেউ ক্লাবে যোগ দিতে, আবার কেউRead More →

ফাইনালে হারের পর মেজাজ হারিয়ে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভিকে মেরেছেন আলোচনায় এসেছেন আর্জেন্টিনার ফুটবলার লেয়ান্দ্রো পারেদেস। এ নিয়ে ব্যাপক সমােলোচনার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটির বেশ কয়েকজন সদস্যকে তদন্তের আওতায় আনা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াRead More →

ক্যারিয়ারের আজন্ম স্বপ্ন বিশ্বকাপ জিততে চেয়েছিলেন নেইমার। ৪ বার খেলার সুযোগ পেয়েও স্বপ্ন পূরণ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। প্রতিবারই চোখের জলে স্বপ্নকে বিসর্জন দিতে হয়েছে তাকে। ২০৩০ বিশ্বকাপে নেইমার খেলবেন কি না তার নিশ্চয়তা নেই। শেষ পর্যন্ত যদি শতবর্ষী বিশ্বকাপে দেখা না যায়, তাহলে সোনালি ট্রফিটা আক্ষেপ হয়েই থাকবে ৩৪ বছরRead More →

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারায় শিরোপা জেতা হয়নি। তবুও দেশের মানুষের হৃদয় জয় করেছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। রানার্সআপ হয়েও জাতীয় দলের লড়াকু মানসিকতা ও অসাধারণ পারফরম্যান্সকে সম্মান জানাতে দল দেশে ফিরলে এক দিনের সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। রানার্সআপ হওয়া দলকে বীরের মর্যাদায় স্বাগত জানাতে দেশজুড়েRead More →

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের উচ্ছ্বাসে যখন মেতে উঠেছিল ফুটবল বিশ্ব, ঠিক তখনই বিপরীত এক দৃশ্য ধরা পড়ে লিওনেল মেসির মুখে। গ্যালারি থেকে হাজারো আর্জেন্টাইন সমর্থক তার নাম ধরে গান গাইলেও ৩৯ বছর বয়সী এই কিংবদন্তিকে দেখা যায় নীরব, বিষণ্ন ও আবেগাক্রান্ত। অনেকেরRead More →

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। স্কোরলাইন যদিও এক গোলের, তবে পুরো ম্যাচজুড়ে স্পেনের আধিপত্য ছিল স্পষ্ট। ১২০ মিনিটের লড়াইয়ে আর্জেন্টিনাকে কার্যত নিষ্ক্রিয় করে রাখেRead More →

১৬ বছর পর বিশ্বকাপ জিতল স্পেন। নিউজার্সিতে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর গোল্ডেন বলের পুরস্কার জিতলেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি। গোল্ডেন বল রদ্রি (স্পেন) গোল্ডেন বুট কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) গোল্ডেন গ্লাভ উনাই সিমন (স্পেন) উদীয়মান খেলোয়াড় পাও কুবারসি (স্পেন)Read More →

নিউইয়র্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে স্পেন। ২০১০ সালের পর এটি তাদের প্রথম শিরোপা জয়। পুরো ম্যাচজুড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলা স্পেন নির্ধারিত সময়ে গোল না পেলেও অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে গিয়ে কাঙ্ক্ষিত জয়েরRead More →

অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি স্পেন। এর মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন এনজো ফার্নান্দেজ। তবে নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ালো বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ম্যাচ শুরুর কয়েক মিনিটেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণেRead More →

চলতি ফুটবল বিশ্বকাপ থেকে রেকর্ড ১৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয়ের ঘোষণা দিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত ১১ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রাকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে এ আয়। শনিবার (১৮ জুলাই) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে রাজস্ব বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যRead More →