চলমান কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে বিভিন্ন সময়ে হামলার শিকার হচ্ছিলেন সংবাদকর্মীরা। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর এবার গণমাধ্যমকর্মীদের (সাংবাদিকদের) পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার (৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান। ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন,Read More →

দেশের চলমান পরিস্থিতিতে রবিবার সন্ধ্যা ৬টা থেকে দেশে কারফিউ জারি করা হয়েছে। যারা কারফিউয়ের আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জিরো টলারেন্স দেখানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশ এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য্য ও সহনশীলতা ওRead More →

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং সারাদেশের নিম্ন আদালত বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যেকোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন। এছাড়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও সারাদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খোলা থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,Read More →

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পরিবর্তনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচি চলছে। আজ রবিবার দিনভর সারাদেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, গুলি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এসব ঘটনায় পুলিশসহ অন্তত ৮৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শত শত। সবশেষ খবর পাওয়াRead More →

জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করতে অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।  রোববার (৪ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণেরRead More →

কারফিউ মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জান-মাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে এRead More →

এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়’, উল্লেখ করে তাদের শক্ত হাতে দমনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে বেরিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘এখন যারা নাশকতাRead More →

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন, হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ ১১ দফা দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রবিবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। মানববন্ধনে তিনি বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ, অহিংস, যৌক্তিকRead More →

বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটটি আদেশের জন্য আজ রবিবারের কার্যতালিকায় রয়েছে। রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে আদেশের জন্য ১০ নম্বর ক্রমিকে রয়েছে। গত ২৯ জুলাই, দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালানোর এবংRead More →

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘এক দফা’ দাবিতে অসহযোগ আন্দোলন ও দেশব্যাপী বিক্ষোভের মধ্যে আজ রবিবার বৈঠকে বসছে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি সরকারের বর্তমান মেয়াদে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ নীতি-নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক হতে চলেছে। এর আগে সর্বশেষ বৈঠকটি ২০২৩ সালেরRead More →