সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১০ মে) সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আনন্দঘন আয়োজনে এতক্ষণ আপনাদের বর্ণিল প্যারেড সবাই উপভোগ করেছে। আমার কাছে এটি শুধু একটি প্যারেড মনে হয়নি, বরং এটিRead More →

সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব। স্বাস্থ্যসচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।Read More →

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) দেশের উত্তর জনপদ ও সিলেট বিভাগে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির আগাম বার্তা দিয়েছে। শনিবার (৯ মে) রাতে বিডব্লিউওটি এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি হলেও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এই বৃষ্টি বলয়টি প্রায় নিষ্ক্রিয় থাকতে পারে। সংস্থাটি জানিয়েছে, আবহাওয়ার এRead More →

মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই বর্তমানে সরকারের অন্যতম অগ্রাধিকার। জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচি আগামীকালRead More →

রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রোটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাষ্ট্রপতির বিদেশ যাওয়া ও দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিদের তালিকায় কাটছাঁট করা হয়েছে। গত ৪ মে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো মন্ত্রিপরিষদ বিভাগের একটি চিঠিতে এ নতুন নির্দেশনার কথা জানানোRead More →

ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকাচার এলাকায় শনিবার দুপুরে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও অনুভূত হয়েছে। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকোভারির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে এ ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪Read More →

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় এসেছে পৌঁছেছে। দুবাই হয়ে আজ শনিবার সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে বৃষ্টির মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট। এ সময় বিমানবন্দরে বৃষ্টির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।Read More →

চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসকবৃন্দ, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে রাষ্ট্রপতিরRead More →

গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৫৪ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৮৫টি শিশুর মৃত্যু হয়েছে, আর ৫৮টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একইসঙ্গে এRead More →

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল দেড় বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা। সেই ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কোন কারখানাগুলো দ্রুত চালু করা যায়, সেগুলোর তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। ফলেRead More →